বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (২৫ আগস্ট) দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সিলেট সিটি করপোরেশন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই অর্থ ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে।’









