সিলেটে ট্রাকের বালুর নিচে মিললো ৩০০ বস্তা ভারতীয় চিনি

সিলেট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৪

সিলেটে একটি ট্রাকের বালুর স্তূপের নিচে করে ভারতীয় অবৈধ চিনি পরিবহনের সময় তিন জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান (রহ.) থানা এলাকার পীরের বাজার জহিরিয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটি থেকে ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের হরিপুরের রায়হান আহমদ, রাজশাহীর প্রবা খারুসা গ্রামের রতন আলী ও ট্রাকচালকের সহকারী।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, চিনির বস্তাগুলো সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেফতার তিন জনের মধ্যে দুজন এর আগেও চিনি চোরাকারবারের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। কারাগার থেকে বেরিয়ে আবার চোরাচালানে সম্পৃক্ত হয়েছেন তারা।

শাহপরান থানার উপপরিদর্শক মো. আবদুল আজিজ বলেন, ‌স্থানীয়দের সহযোগিতায় ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম