মৌলভীবাজারে হোটেল থেকে গ্রেফতার ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলামকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকার হোটেল প্যারাগন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ, ডিবি পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘শ্রীমঙ্গল হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন সিরাজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মুগদা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মৌলভীবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সদ্য সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম।’

/এএম/ 
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি