বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ৩১ নেতাকর্মী খালাস

সিলেট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭

সিলেটে ৯ বছর আগে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ৩১ নেতাকর্মী। 

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী দলের সদস্য আবদুল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

আদালত ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, দেশব্যাপী বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে ২০১৫ সালে সিলেট মহানগরের কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপির নেতাকর্মীদের আসামি করে একটি মামলা করে। এ মামলায় ৩১ জনকে আসামি করা হয়।

খালাস পাওয়া নেতাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সামছুজ্জামান জামান, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম উল্লেখযোগ্য।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মাহবুব চৌধুরী বলেন, পুলিশের করা এই মিথ্যা মামলায় ৯ বছর তাদের নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা এই মামলা থেকে খালাস পাওয়ায় এখন স্বস্তিবোধ করছি।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী