সুনামগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে ৩ জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে তিন জেলের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন।

জানা গেছে, রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া ও একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান।

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, ‘স্থানীয় দেখার হাওরের মাছ ধরার সময় আকস্মিক বজ্রাঘাতে দুজন ঘটনাস্থলে মারা যান।’

এদিকে, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম