পরিদর্শনে গিয়ে সুলতান’স ডাইনের গুণগান গাইলেন ৪ কর্মকর্তা, দায় নেবে না সিসিক

সিলেট প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:১২

সিলেটের সুলতান’স ডাইনের খাসির মাংস নিয়ে যখন সমালোচনার ঝড় উঠেছে তখনই ঘটনাটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। খতিয়ে দেখতে গিয়ে প্রতিষ্ঠানটির গুণগান গাইলেন সিটি করপোরেশন থেকে পাঠানো চার কর্মকর্তা।

সুলতান’স ডাইনের পক্ষে সাফাই গাওয়া সিসিকের পরিদর্শন টিমের বক্তব্যের রেকর্ড করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, সিসিকের পরিদর্শন টিমের সেনেটারি ইন্সপেক্টর বেনু ভূষণ পাল ও নিরাপদ খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলামকে ম্যানেজ করেই তাদের পক্ষে গুণগানের ভিডিও ধারণ করে নেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে সুলতান ডাইনের খাবারে ব্যবহার করা হয় খাসির মাংসের গুদাম পরিদর্শন না করেই চাকচিক্যময় রেস্তোরাঁ বৃহস্পতিবার (৩ অক্টোবর) পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনে সংযুক্ত সেনেটারি ইন্সপেক্টর বেনু ভূষণ পাল ও আব্দুল মুমিত এবং নিরাপদ খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম ও মনিতা রানী।

এদিকে, সুলতান ডাইনের ধারণ করা ভিডিওতে দেখা যায় সিসিকের সেনেটারি ইন্সপেক্টর বেনু ভূষণ পাল ও নিরাপদ খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম তারা খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন। যদিও নিজের বক্তব্য দেওয়াকে ভুল বলে স্বীকার করেছেন এই দুই কর্মকর্তা। তাছাড়া মাংস সংরক্ষণের স্থান সম্পর্কে তারা কিছুই জানতেন না বলে জানান বেনু ভূষণ পাল।  

এ বিষয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আমরা চার জন প্রধান স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে সুলতান’স ডাইন পরিদর্শনে যাই। পরিদর্শনকালে কর্তৃপক্ষ রান্না করা খাবারে পচা মাংস ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মাংসের গুদামে না গিয়ে রেস্তোরাঁ পরিদর্শন করে তাদের পক্ষে গুণগানের বিষয়ে জানতে চাইলে নিরাপদ খাদ্য কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় গোপনে তারা ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত সুলতান’স ডাইনের পক্ষে সাফাই গাওয়া কিংবা বক্তব্য দেওয়ার এখতিয়ার তাদের নেই। তাদের কাজ হলো পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া। তাদের এই বক্তব্য একান্ত তাদের মতামত। এ দায় আমরা নেবো না। আগামী রবিবার (৬ অক্টোবর) সুলতান’স ডাইনের কর্মকর্তাদের যাবতীয় ডকুমেন্ট নিয়ে সিটি করপোরেশনে উপস্থিত হতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
অভিযানের নামে হয়রানি বন্ধের দাবি রেস্তোরাঁ মালিকদের
গাছের ডালে রেস্টুরেন্ট, কী খাবেন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের