কবরস্থানে ছাগল যাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৯:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৯:০৫

হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

বুধবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৪০)। তিনি পেশায় কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের সোনাহর আলী, মাসুক মিয়া ও মারুফ মিয়ার সঙ্গে কবরস্থান নিয়ে একই গ্রামের তাজুল ইসলাম ও মো. ফারুক মিয়ার লোকজনের বিরোধ চলে আসছিল। বুধবার সকালে সোনাহর আলীর ছাগল কবরস্থানে চলে আসলে প্রতিবাদ করেন তাজুল। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৬ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই কবরস্থানের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গ্রামের মুরুব্বিরা বসে কবরস্থানটি গ্রামবাসীর বলে সিদ্ধান্ত দেন। কেউ কবরস্থানে গরু-ছাগল না চরানোর জন্য বলা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তাজুল ইসলামের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী