আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন এক কলেজের অধ্যক্ষ

হবিগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ১৭:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৮:০২

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের পর পদত্যাগ করেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সনজিত সেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন অধ্যক্ষের পদত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী ও এলাকাবাসী তার পদত্যাগের দাবিতে নানা আন্দোলন করে আসছেন, ফলে কলেজ অচল হয়ে পড়েছিল। অবশেষে অধ্যক্ষ পদত্যাগ করায় জনমনে স্বস্তি ফিরেছে।

এর আগে গত ৭ অক্টোবর দুপুরে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজ বাসভবনে লিখিতভাবে পদত্যাগপত্র লেখেন। পরে ৮ অক্টোবর ছাত্রদের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

পদত্যাগপত্রে লেখেন, ‘অধ্যক্ষের পদ হতে স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম।’ পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানান।

ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, ‘অধ্যক্ষ সাহেব আমাকে ওনার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন’।

উল্লেখ্য, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ২০২২-২৩ অর্থবছরে চার শিক্ষার্থীর নামে আসা উপবৃত্তির টাকা চলে যায় কলেজের প্রভাষক নাজমুল হুদা ও তার পরিবারের সদস্যের বিকাশ নম্বরে। সম্প্রতি বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। বিষয়টি জেনেও প্রভাষক নাজমুল হুদার পক্ষে অবস্থান নেন অধ্যক্ষ। পরে অধ্যক্ষ সনজিত সেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এতে দুই শিক্ষকের অপসারণ চেয়ে গত ১১ মে থেকে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। গত এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকে কলেজের শিক্ষা কার্যক্রম। এরপর থেকে তাদের অপসারণ দাবিতে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। 

/এফআর/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান