‘সরকারের প্রথম এজেন্ডা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা’

মৌলভীবাজার  প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ১৯:৪৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৯:৪৩

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, ‌‘দুর্নীতি সোশ্যাল ডিজিজ। বর্তমান সরকারের প্রথম এজেন্ডা হলো দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা। অনেক দুর্নীতিবাজ দুর্নীতি দমন কমিশন থেকে সার্টিফিকেট নিয়ে আসে, তারা দুর্নীতি করেনি মর্মে। সার্টিফিকেট নেওয়া ব্যক্তিরা এখন পালিয়ে আছে। দেশে থাকতে পারছে না। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমলাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।’

শনিবার (১৯ অক্টোবর) বিকালে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলার সব দফতরের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল্লাহ পান্না আরও বলেন, ‘যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অফিস প্রধানকে ব্যবস্থা নিতে হবে। যদি তিনি না নেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন ও সিলেটের অতিরিক্ত কমিশনার কে.এম আলী আজম প্রমুখ। অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাইফুল্লাহ পান্না।

/এএম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান