সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতার হওয়ায় বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৭:১৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:১৮

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ায় তার নির্বাচনি এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমুহনা চত্বর ও হবিগঞ্জ রোডে গিয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে মিছিল শেষ করেন।

উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

নুরুল আলম সিদ্দিকী বলেন, ‌‘শহরের রেলওয়ে স্টেশন থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনন্দ মিছিলটি শুরু হয়। স্টেশন রোড ও মৌলভীবাজার রোড ঘুরে হবিগঞ্জ রোডের শাহী ঈদগাহের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। সেখানে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।’

এদিকে, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদের নেতৃত্বে দুপুরে শহরের কালিঘাট রোড থেকে আরেকটি আনন্দ মিছিল বের করা হয়। সেটি বিভিন্ন সড়ক ঘুরে চৌমহনায় এসে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়।।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বাসা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী