শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রম না চালানোর নির্দেশ

সিলেট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ১৮:৪২আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৮:৪২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দলীয় ব্যানারে ‘আপাতত’ কোনও রাজনৈতিক কার্যক্রম না চালানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই বিপ্লবোত্তর পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনও ধরনের কার্যক্রম পালন না করার জন্য বলা হলো। কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেছুর রহমান বলেন, ‘ছাত্রসংগঠনের ব্যানারে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল ছাত্ররা। আমরা বলেছি, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কাজ করার জন্য। সবমিলিয়ে যেহেতু এখন ক্যাম্পাসে পরীক্ষা কার্যক্রম চলছে, যাতে কোনও বিশৃঙ্খলা না হয় এজন্য ব্যানার ছাড়া কাজ করার সুযোগ রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি ছাত্রসংগঠনগুলোকে। এখন পর্যন্ত ছাত্রসংগঠনগুলো সমর্থন দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘বিপ্লব পরবর্তী সময়ে ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে কাজগুলো চালিয়ে যেতে চাই। যেকোনো ধরনের সংঘাত এড়াতে সাময়িক সময়ের জন্য দলীয় ব্যানারে ক্যাম্পাসে কোনও কাজ যাতে না করা হয়, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের