৩ মাস পর বিশ্ববিদ্যালয়ে এসে অবরুদ্ধ উপাচার্য

সিলেট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৯:২৪

সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন তিন মাস পর ক্যাম্পাসে এসে কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে পুলিশের পাহারায় উপাচার্য ক্যাম্পাসে এলে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। 

বিক্ষুব্ধরা জানান, দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ২৩৯ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না। উপাচার্যের কাছে গিয়েও তারা এ বিষয়ে সুরাহা পাননি। এ জন্য ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপাচার্য এনায়েত হোসেন, রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমান ও কোষাধ্যক্ষ মো. শাহ আলমের পদত্যাগ চেয়ে কক্ষগুলোতে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। তিন মাস পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে তালা ভেঙে তার কার্যালয়ে বসেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রেজিস্ট্রার পদত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপাচার্য আসার খবর পেয়ে সকাল ১০টার দিকে ‘বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা’ ক্যাম্পাসে ছুটে আসেন। এ সময় সেখানে থাকা উপাচার্যের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দুজন কর্মচারী বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উপাচার্য তার কক্ষ থেকে সরে নিচতলায় চলে যান। সেখানে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেন। সমস্যা সমাধান না করে উপাচার্যকে ক্যাম্পাস থেকে যেতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে আসেন। তারা উপাচার্য এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে বিক্ষুব্ধদের বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে সবার অংশগ্রহণে বৈঠক করা হবে। ওই বৈঠকে সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে।

সেনাবাহিনীর আশ্বাসে বেলা ২টার দিকে কর্মসূচি থেকে সরে আসেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বায়ক মাইদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘সেনাবাহিনীর বক্তব্যে আমরা আশ্বস্ত হয়েছি। তাই আজকের অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছি। বৈঠকে সমাধান নিয়ে আলোচনা হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য মোর্শেদ আহমদ চৌধুরীর সময়ে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২২০ জনকে ছয় মাসের জন্য অস্থায়ীভাবে (অ্যাডহক) নিয়োগ দেওয়া হয়। পরে মেয়াদ অনূর্ধ্ব ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়। নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর তাদের চাকরি নিয়মিত না করে উপাচার্য নিজ ক্ষমতায় একাধিকবার অ্যাডহকে নিয়োগ দেন। অথচ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত পদ ছিল ১১২টি। এ অবস্থায় ইউজিসি অস্থায়ীভাবে আর কোনও নিয়োগ না দেওয়া এবং যেসব পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মেয়াদ আর না বাড়ানোর সুপারিশ করে।

মোর্শেদ আহমদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়ে উপাচার্য এনায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেই অ্যাডহকে নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার ছাড়া অন্য সবার বেতন-ভাতা বন্ধ করে দেন। একাধিকবার তারা চাকরি স্থায়ীকরণের দাবি জানালেও ইউজিসির সুপারিশের কথা বলে উপাচার্য তাদের চাকরি স্থায়ী করেননি।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী