সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে নেওয়া হলো থানায়

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ১৭:৫২আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৫২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আহাদের দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে একদিনের রিমান্ডে শ্রীমঙ্গল থানায় নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে মৌলভীবাজার কারাগার থেকে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার। তিনি জানান, একদিনের রিমান্ড শেষে তাকে (আব্দুস শহীদ) আদালতে নেওয়া হবে। পরে আদালত থেকে পুনরায় কারাগারে পাঠানো হবে।

এর আগে, বিস্ফোরক ও মারামারি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তার উপস্থিতিতে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল দ্বিতীয় (শ্রীমঙ্গল আমলি) আদালতের ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার পর গত ২৪ অক্টোবর ওই এলাকার মো. মাক্কু মিয়ার ছেলে মো. আহাদ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফসুফ আলীসহ ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী