বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত বেড়ে ৩

সিলেট প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৭:০১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:০১

সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনে। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) করে জাফলং যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), এই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) এবং চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (২০) মৃত্যুবরণ করেন। আহত মাহিন নামের এক যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে জাফলংয়ে পিকনিকে যাচ্ছিলেন তারা। তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় পৌঁছামাত্র প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হন। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি