ছয় মাস পর আন্দোলনে নিহত শিক্ষার্থীর মরদেহ উত্তোলন, ন্যায়বিচার চাইলেন বাবা

সিলেট প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদ নামের এক শিক্ষার্থীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক ইফতেখার আহমদসহ থানা পুলিশ ও সিআইডির টিম উপস্থিত ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় সানির বাবা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

নিহত সানি গোলাপগঞ্জ উপজেলার শীলঘাট গ্রামের কয়ছর আহমদের ছেলে।

এর আগে, গত বছরের ৪ আগস্ট আন্দোলন চলাকালে গোলাপগঞ্জে গুলিতে নিহত হন সানি। পরে তাকে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট নিজ গ্রামে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সানি আহমদ নামের এক শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সানির বাবা কয়ছর আহমদ বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। ছেলেকে হারিয়ে আমাদের পরিবার দিশেহারা। ন্যায়বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করা হয়েছে।’

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ৪ আগস্ট গোলাপগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে ৭ জন নিহত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে