সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ আরও তিন মামলায় কারাগারে

সিলেট প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে হত্যা মামলাসহ আরও ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।

এ সময় গত বছরের ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এরপর আদালতের বিচারক আব্দুল মোমেন তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে, গোয়াইনঘাটের আরও দুটি মামলায় পৃথক দুটি আদালতে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলী হায়দার ফারুক। তিনি জানান, সাবেক মন্ত্রী ইমরান আহমদকে তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপর তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। এতে পঙ্কজ নামের একজন মারা যান। ৫ আগস্টের পর এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে।

প্রসঙ্গত, সিলেট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। গত বছরের ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ। গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী