মহাসড়কে প্রাইভেটকারে আগুন, নাশকতার মামলা করেছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর গতকাল বুধবার (১৯ নভেম্বর) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর রেজিস্ট্রেশনবিহীন পুরাতন প্রাইভেটকারে অজ্ঞাত দুস্কৃতিকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে প্রাইভেটকার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় লোক চক্ষুর আড়ালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা একে অপরের সহায়তায় রেজিস্ট্রেশনবিহীন পুরাতন প্রাইভেটকারে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করে নাশকতার চেষ্টা করেছে অভিযোগে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী বিশেষ ক্ষমতা আইনে নবীগঞ্জ থানায় মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি