নিজ গ্রামে হামজা চৌধুরী, দেখতে পথে পথে মানুষের ঢল

ছনি আহমেদ চৌধুরী, হবিগঞ্জ
১৭ মার্চ ২০২৫, ১৭:১৩ আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৯:১৬

লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। ইতোমধ্যে হামজা নিজ গ্রাম পৌঁছেছেন। গ্রামবাসীর আয়োজনে দেওয়া হবে সংবর্ধনা।

সোমবার (১৭ মার্চ) বিকাল ৩টা ৩৫ মিনিটে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে পৌঁছান হামজা চৌধুরী।

এর আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে হামজা চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। হামজা বেরিয়ে আসার পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। হামজার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের আশপাশে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।

হামজা চৌধুরী তার স্ত্রী, সন্তান, মা ও ভাইদের নিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান ভক্ত-অনুসারীরা।

নিজ গ্রামে হামজা চৌধুরী, দেখতে পথে পথে মানুষের ঢল

বর্তমানে নিজ বাড়িতে বিশ্রাম করছেন তিনি। হামজা চৌধুরীর আগমনকে ঘিরে নিজ এলাকার পথে পথে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।

বিকাল পৌনে ৪টায় স্নানঘাট গ্রামবাসীর আয়োজনে তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হবে। ইতোমধ্যে সংবর্ধনা সভামঞ্চ মানুষের সরব উপস্থিতিতে ভরপুর হয়ে গেছে। এদিকে হামজা চৌধুরী ও তার পরিবারের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করছে বাফুফে।

ক্লাব ফুটবলে একসময় প্রিমিয়ার লীগ জয়ী লেস্টার সিটিতে খেলা হামজা এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। তার আগমনে গ্রামের বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা