হরতালে নাশকতার মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৫:২৫আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫:২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাহ ফয়ছল তালুকদার (৩৮) নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারি) গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

পুলিশের দাবি, নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে শাহ ফয়ছল তালুকদারের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেফতার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় তৎপর রয়েছে। কোনও ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। অভিযুক্তের বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী