গাড়ি পোড়ানোর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪১

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সাবেক প্রভাবশালী কাউন্সিলর ও যুবলীগ নেতা নানু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তাকে গ্রেফতারের পর তার অনুসারীরা থানার সামনে জড়ো হয়ে বিএনপির দলীয় স্লোগান দেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট থেকে নবীগঞ্জ থানা পুলিশ নানু মিয়াকে গ্রেফতার করে। তিনি নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য এবং উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ১৯ ফেব্রুয়ারি গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

পুলিশের দাবি, নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে নানু মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে, নানু মিয়াকে গ্রেফতারের পরপর নানুর অনুসারী ২৫-৩০ জন যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে তার মুক্তির দাবি করেন। তারা সেখানে বিএনপির দলীয় বিভিন্ন স্লোগান দেন।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার মামলার তদন্তে নানু মিয়ার নাম উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম