মৌলভীবাজারে ডাকাতি: অস্ত্র-গুলি ও আট লাখ টাকাসহ গ্রেফতার ৭

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৯:৫২আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৫২

মৌলভীবাজারে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা, প্রাইভেটকার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি সদর উজেলায় ডাকাতির ঘটনায় সদর মডেল থানায় করা মামলার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের মো. রায়হান মিয়া (২৫), একই গ্রামের মো. মনির মিয়া (৫৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), ওসমানীনগর উপজেলার অশোক কুমার দে (৪০), তোফায়েল আহমদ তোফা (৩৬), দিনেশ কর্মকার (৬৫) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের আফাজ মিয়া (৪৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে একদল ডাকাত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ছয় লাখ নয় হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন এমদাদ মোহাম্মদ সিরাজ।

পুলিশ সুপার বলেন, ‘মামলার পর তদন্ত করে ডাকাতিতে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম সুনামগঞ্জের জগন্নাথপুর, সিলেটের ওসমানীনগর এবং দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ডাকাতিতে ব্যবহৃত দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, গুলি, একটি কাটার, একটি শাবল, মুখোশ, চার ভরি স্বর্ণালঙ্কার, আট লাখ ছয় হাজার ৯৮২ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডাকাতির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম