টাকা বিতরণ নিয়ে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ১৭:০৭আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২০:৪৮

Habiganj pic 2 জেলার আজমিরীগঞ্জ উপজেলায় পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে টাকা বিতরণকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থী ও তাদের সমর্থকদের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৩নং জলসুখা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সেলিম মিয়া (৩২), মাফিয়া খাতুন (৩৫) ও আব্দুল ওয়াহাব মিয়াকে (৬৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি অন্যান্য আহতদের মধ্যে সোহান মিয়া (২২), জাফরুল মিয়া (২৫), অনিক মিয়া (১৪), রিয়াজ মিয়া (১৩), মইনুদ্দিন মিয়া (২২), পংকজ (৩৩) ও জাহেদ মিয়াকে (২৫)আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জলসুখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামায়াত নেতা মজিবুর রহমান বুধবার রাতে স্থানীয় বাজারে মিষ্টির প্যাকেটের ভেতরে করে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এ সময় একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার মোশাহিদ মিয়ার লোকজন তাতে বাধা দেন। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুসলিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ