আইপিএলে সাকিবকে পেছনে ফেললেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ১৩:১৬আপডেট : ২৫ মে ২০২৫, ১৩:১৬

আইপিএলে বাংলাদেশি বোলার হিসেবে এতদিন সাফল্যের চূড়ায় ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে  উইকেটের হিসেবে সাকিবকে পেছনে ফেলেছেন তিনি। 

চার ওভারে গতকাল জয়পুরে কাটার মাস্টার ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে ৬০ ম্যাচে আইপিএলে তার উইকেট দাঁড়িয়েছে ৬৫। সাকিবের নামের পাশে অবশ্য ৭১ ম্যাচে রয়েছে ৬৩ উইকেট। মোস্তাফিজের অন্যতম নৈপুণ্যে দিল্লি ম্যাচটা জিতেছে ৬ উইকেটে। 

চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লিতে যোগ দেন মোস্তাফিজ। এখন পর্যন্ত খেলেছেন ৩টি ম্যাচ। সব মিলিয়ে তার শিকার ৪ উইকেট। কিন্তু দিল্লির হয়ে তার ক্যাম্পেইন এখানেই শেষ হচ্ছে। কারণ দিল্লি প্লে-অফের টিকিট কাটতে পারেনি।  

অপর দিকে, সাকিব খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তার দল লাহোর কালান্দার্স ফাইনালে আজ কোয়েটা গ্ল্যাডিয়টর্সের মুখোমুখি।

/এফআইআর/  
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের