অভিযোগ বক্সটা যেন থানার বাইরে গেটের পাশে রাখা হয়: ওসির উদ্দেশে এসপি

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ মে ২০২৫, ১০:৩৬আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৩৬

মৌলভীবাজারের পুলিশ সুপার বলেছেন, ‘এসি রুমে বসে থাকার জন্য আমাদেরকে সরকার পাঠায়নি। এত সুযোগ-সুবিধা দিচ্ছে শুধু শুধু এসি রুমে বসে থাকার জন্য নয়। মানুষের সঠিক সেবা প্রদান করতে হবে।’

সোমবার (২৬ মে) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘শ্রীমঙ্গল থানা এলাকায় নাগরিকদের পুলিশের সেবা আরও বেশি গতিশীল এবং জবাবদিহি কীভাবে করা যায় সেটা জানাবেন। আপনাদের কোন অভিযোগ থাকলে সেটা বলবেন, সব কথা উন্মুক্তভাবে বলবেন। এখানে এমন না যে কথা বললে ওসি সাহেব পরে কী বলবে এমন বিষয় মনে করার সুযোগ নেই। শুধু ওসি নয় পুলিশ সুপারও জবাবদিহির বাইরে নয়।’

ওসি সাহেবকে উদ্দেশ করে তিনি বলেন, ‘অভিযোগ বক্সটা যেন থানার বাইরে গেটের পাশে রাখা হয়। অনেকেরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে, তারা ভেতরে ঢুকতে চায় না। তারা যেন অভিযোগ বক্সে তাদের বিষয়বস্তু রেখে যেতে পারেন।’

এসপি বলেন, ‘পুলিশ সুপারের কার্যালয়েও একটা অভিযোগ বক্স রয়েছে। সেখানেও অভিযোগ দিতে পারবেন। আপনারা যেখানে খুশি সেখানেই যেকোনও অভিযোগ থাকলে দিতে পারেন। আপনাদের সেবাটা ঠিক মতো হচ্ছে কি না সেটা জানাবেন। এখানে প্রশাসক হিসেবে আমি আসিনি। আপনাদের কাজ করতে, নাগরিক সেবা দিতে এসেছি। আপনারা অভিযোগ না করলে আমি মনে করতে পারি খুব ভালো সেবা দিচ্ছি, আসলে সেটা নাও তো হতে পারে। আপনাদের সঙ্গে যদি আমরা মতবিনিময় না করি, আপনাদের মনের কথা না জানি, তাহলে আমি বুঝবো কীভাবে আমি সঠিক কাজ করছি কি না।’

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল  ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের