সিলেট সীমান্তে ৬৬ জনকে পুশইন করলো বিএসএফ

সিলেট প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৭:০২আপডেট : ২৮ মে ২০২৫, ১৭:০২

সিলেট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ৬৬ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৮ মে) সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি সীমান্ত দিয়ে ২০ জন, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করিয়েছে বিএসএফ। আটকরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া সিলেটের জৈন্তাপুর উপজেলার কদমখাল সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ১৪ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে সীমান্তে সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি টহল জোরদার করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী