টিলা ধসে এক পরিবারের ৪ জনের মৃত্যু: ময়নাতদন্ত ছাড়াই হবে দাফন

সিলেট প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৫:৩১ আপডেট : ০১ জুন ২০২৫, ১৫:৩১

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চার জন মারা যান। পরিবারের অন্যান্য সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হবে।

রবিবার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোরে উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ বখতিয়ার ঘাটের আলভিনা আনারস বাগানের পাশের একটি টিলা ধসে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৩৪), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

ময়নাতদন্ত ছাড়া দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান। তিনি বলেন, ‘পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফন সম্পন্ন হবে। রবিবার বাদ আসর বখতিয়ারঘাট গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।’

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা