সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপি-ছাত্রদলের তিন নেতা আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ০৯:৫৪আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:৫৪

সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ (নিষিদ্ধ) ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। সোমবার (২ জুন) রাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়াঘাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪০), ওয়ার্ড বিএনপির সদস্য সাইফুল ইসলাম (৩৫) ও ইউনিয়ন ছাত্রদলের নেতা এনামুল হক (২৫)। আহতদের বাড়ি একই ইউনিয়নের মঈনপুর গ্রামে।

হালুয়াঘাট বাজারের টোল আদায় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা রাসেল মিয়ার সঙ্গে হোসেন মিয়া গংদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাসেল গ্রুপের সদস্যরা সুজন মিয়াসহ তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। প্রত্যেককে মাথায় কুপিয়ে আহত করে। আহতরা আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতরা কোনও রাজনৈতিক সংগঠন নেতাকর্মী কি না জানা নেই।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের