উৎমাছড়ায় পর্যটকদের বাধা: স্থানীয়দের ‘ভুল স্বীকার’

সিলেট প্রতিনিধি
১০ জুন ২০২৫, ২১:৪৩আপডেট : ১০ জুন ২০২৫, ২১:৪৩

সিলেটের কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় পর্যটকদের বাধা দেওয়ার বিষয়ে বাধাদানকারীরা নিজেদের ভুল স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত সভায় কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাদের ভুল স্বীকার করেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ।

তিনি বলেন, ‘এটি মূলত ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা বলছেন, এই ধরনের কাজ আর করবেন না।’

অশ্লীল কার্যকলাপের অভিযোগ তুলে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে উৎমাছড়া পর্যটনকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় পর্যটকদের। রবিবার (৮ জুন) এমন ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে- স্থানীয় পরিচয়ে কয়েকজন বেড়াতে আসা পর্যটকদের চলে যেতে অনুরোধ জানাচ্ছেন। এ সময় পর্যটকদের এলাকার পরিবেশ নষ্ট না করা ও অশ্লীলতা না করার কথা বলা হয়।

এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় এবং সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এই পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে ইউএনও আজিজুন্নেসা, ওসি, পর্যটন পুলিশের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, সংশ্লিষ্ট এলাকার কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে ডাকা হয়।

বৈঠকে উপস্থিত একজন জানান, সেখানে বাধাদানকারীরা নিজেদের ভুল স্বীকার করেছেন। তারা বলেছেন, ভারতের সীমান্তবর্তী উৎমাছড়া একটি দুর্গম এলাকা। সেখানে অনেকে দলবেঁধে মোটরসাইকেলে করে আসেন। বাজানো হয় উচ্চস্বরে হর্ন। দলবদ্ধ লোকজন ডিজে পার্টিতে লিপ্ত হন। অনেকে শালীনতাবিবর্জিত কর্মকাণ্ডে লিপ্ত হন। গ্রাম এলাকার লোকজনের যা অপছন্দ। সীমান্তবর্তী হওয়ায় ওই পথে মাদকও পাচার হয়।

সব মিলিয়ে মানুষের উপদ্রব (পাবলিক নুইসেন্স) থেকে বাঁচতে তারা এমনটি করেছিলেন বলে বৈঠকে জানিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের