‘ভারতে গরু আনতে গিয়ে’ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১৩:৩৫ আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৩:৩৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শফিকুল ইসলামসহ কয়েকজন চোরাকারবারি বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের অভ্যন্তরে দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, নিহতের বুকে গুলি লেগেছে। রাতের আঁধারে সীমান্ত দিয়ে গরু আনতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভারতের জিরোপয়েন্ট ছাড়িয়ে ৫০০ গজ অভ্যন্তরে ভারতে গুলিবিদ্ধ হয়। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অনেক ভেতরে চলে যায়। তখন বিএসএফ তাকে গুলি করে।

/এফআর/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক