মৌলভীবাজারে ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন

মৌলভীবাজার প্রতিনিধি 
০৮ আগস্ট ২০২৫, ০১:৫৭আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৭
মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কের ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি সদাইপাতির (এফ রহমান ট্রেডিং) স্বত্বাধিকারী।
 
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
 
এর আগে ওইদিন বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় সিএনজি অটোরিকশাচালকরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
 
নিহত রুবেলের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে ব্যবসা করে আসছেন।
 
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, কী কারণে হত্যা করা হয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
/আরআইজে/
সম্পর্কিত
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
‘সন্ত্রাসী’ পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা