লালবাগে বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৩:১৩আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৩:৪০

পুরান ঢাকার লালবাগে বাসাভাড়া বকেয়া পড়ায় মারধরে মো. স্বপন (৬২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ভোরে লালবাগের আজিমপুর গভমেন্ট মেডিক্যাল স্টাফ কোয়াটারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিজভী ও রোহান নামে দুই জনকে আটক করেছে পুলিশ। লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান এ তথ্য জানান।

নিহতের বড় ভাই রাজা মো. সেলিম জানান, আজিমপুর মেডিক্যাল সরকারি স্টাফ কোয়াটারে রিজভী নামে এক ব্যক্তির ফ্লাটে সাবলেট থাকতেন তারা দুই ভাই। তারা কসমেটিকস পণ্য দোকানে দোকানে সাপ্লাই দিয়ে থাকেন। গত মাসের বাসাভাড়ার ১ হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইলে দু-একদিনের মধ্যে পরিশোধ করে দেবেন বলে জানান। বিষয়টি মেনে না নিয়ে রিজভী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি আরও জানান, সোমবার ভোরের দিকে রিজভী ও তার চাচাতো ভাই রোহানের সঙ্গে ওই টাকা নিয়ে বাগবিতণ্ডা হয় সেলিম ও স্বপনের। একপর্যায়ে বাধা দিতে গেলে তারা সেলিমকে লাথি মেরে ফেলে দেন তারা। এরপর স্বপন বাধা দিতে গেলে তাকে টেনেহিঁচড়ে স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি ও বুকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে আহত করা হয়। গুরতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসআই মতিয়ার রহমান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

/আইএ/এআইবি/আরকে/
সম্পর্কিত
তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
পুলিশ যদি নিরাপদ না থাকে, সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? 
যাত্রাবাড়ীতে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা
সর্বশেষ খবর
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
কেপ ভার্দে তারকাকে নিলো ব্রাজিলের ক্লাব
কেপ ভার্দে তারকাকে নিলো ব্রাজিলের ক্লাব
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: জাপানের ভুল, কোরিয়ার শিক্ষা, বাংলাদেশ কোন পথে? 
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: জাপানের ভুল, কোরিয়ার শিক্ষা, বাংলাদেশ কোন পথে? 
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য