সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ১০:৩৯আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:৩৯

সিলেটে মধ্যরাতে ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম মিয়া (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার সদর থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, কয়েকজন যুবক ডালিম মিয়াকে ক্বিনব্রিজের কাছে আটকে রাখে। এ সময় তাদের সঙ্গে ডালিম মিয়ার কথা-কাটাকাটি শুরু হলে যুবকদের একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী