পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাপার মানববন্ধন

সিলেট প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ২২:১১আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২২:১১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং পর্যটন স্থানের পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখা। 

বুধবার (১৩ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী। 

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক কাসমির রেজা বলেন, ‘সাদাপাথরসহ কয়েকটি পর্যটনকেন্দ্র থেকে দিনদুপুরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। দুষ্কৃতকারীরা শুধু পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করছে না, পর্যটনকেন্দ্র ধ্বংস করে স্থানীয় অর্থনীতি ও হাজারো মানুষের জীবিকা ধ্বংস করেছে। এটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, বালু ও পাথর উত্তোলন আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাদাপাথরসহ সব প্রাকৃতিক পর্যটনকেন্দ্রকে সংরক্ষণের জন্য স্থায়ী মনিটরিং ব্যবস্থা ও টহল জোরদার করতে হবে। অবশিষ্ট প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনকে ত্বরিত কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ 

মানববন্ধন শেষে বাপা সিলেটের নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদের কাছে একই দাবিতে স্মারকলিপি দেন। সভাপতির বক্তব্যে জামিল আহমেদ চৌধুরী অবৈধ পাথর উত্তোলন বন্ধ, অপরাধীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সাদাপাথরের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা সিলেটের সহসভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাপা সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মোজাক্কির হোসেন কামালী, বাপা সিলেটের সহসভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকি, ফয়জুর রহমান ফয়েজ, অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী, ফারুক আহমেদ, সেলিনা চৌধুরী, শাহীন আক্তার, আয়েশা মুন্নি, মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু ও কলামিস্ট আব্দুল হক।

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী