সাদাপাথর লুট: সিলেটের জেলা প্রশাসককে ওএসডি

সিলেট প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ২০:২৫আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২১:১৪

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সাদাপাথর লুটের ঘটনায় তাকে ওএসডি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) সারওয়ার আলম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারওয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন।

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনার পর ডিসি মাহবুব মুরাদকে অপসারণের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। সাদাপাথর ও জাফলংয়ের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান রবিবার সাংবাদিকদের জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
আবারও পিআইবি’র ডিজি হলেন ফারুক ওয়াসিফ
সর্বশেষ খবর
ব্যক্তিগত উড়োজাহাজের যুগেও আকর্ষণ হারায়নি বিলাসবহুল রেলভ্রমণ
ব্যক্তিগত উড়োজাহাজের যুগেও আকর্ষণ হারায়নি বিলাসবহুল রেলভ্রমণ
ট্যাটু কি সত্যিই নিরাপদ? যা বলছে চিকিৎসাবিজ্ঞান
ট্যাটু কি সত্যিই নিরাপদ? যা বলছে চিকিৎসাবিজ্ঞান
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা