জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

সিলেট প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ১৬:১০ আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৬:১০

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং এলাকায় পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোনায়েম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সম্প্রতি জাফলং এলাকায় দুর্বৃত্তরা নদী ও পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাট করে নিয়ে যায়। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ। তিনি বলেন, ‘মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। দণ্ডবিধি এবং পরিবেশ আইন এই দুটি ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে।’

এজহার সূত্রে জানা যায়, মামলায় আসামির সংখ্যা ১০০ থেকে ১৫০ জন উল্লেখ থাকলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজাহারে উল্লেখ করা হয়েছে ৪০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করে প্রতিস্থাপন করা হয়েছে ২২ হাজার ঘনফুট পাথর।  

/কেএইচটি/
সম্পর্কিত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা