সিলেটে বালু-পাথর উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা, আদেশ অমান্য করলেই ব্যবস্থা

সিলেট প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ১৯:২৫আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২০:১৯

পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকে এবার সিলেটে বালু-পাথর উত্তোলনে নিয়ে আদেশ জারি করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম।

মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে সিলেটের বিভিন্ন স্থানে বালু-পাথর উত্তোলন কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

জেলা প্রশাসক তার আদেশে বলেন, যেহেতু সিলেট জেলা সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনায় এলাকা থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারের সঙ্গে জড়িত রয়েছেন এবং যেহেতু প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে- সেহেতু সিলেট জেলা অবৈধভাবে বালু-পাথর উত্তোলন সংরক্ষণ পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাথর লুটের ঘটনার পর গত ১৮ আগস্ট সিলেট জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পান আলোচিত সরকারি কর্মকর্তা সারোয়ার আলম। তিনি সেখানেই গিয়েই পর্যটন এলাকা রক্ষা করতে বালু-পাথর উত্তোলন নিয়ে কঠোর নিষেধাজ্ঞা দিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের