শ্রীমঙ্গলে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল পৌর শহরের কেয়ার ডায়াগনস্টিক ও হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারে চালানো ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি, শ্রীমঙ্গল উপজেলায় মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক কেয়ার ডায়াগনস্টিককে ১০ হাজার এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১০ হাজার ও মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২)ধারায় ৫ হাজারসহ মোট ২৫০০০ টাকা  জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি