শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও তার স্ত্রীর নামে থাকা হল-স্থাপনার নাম পরিবর্তন

সিলেট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন তিনটি হলের নামকরণও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাত ১১টার দিকে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিন্ডিকেট সভা চলে।

উপাচার্য জানান, ছাত্রদের আবাসিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ করা হয়েছে। ছাত্রীদের দুটি হলের নামও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ‘প্রথম ছাত্রী হলের’ নতুন নাম রাখা হয়েছে ‘আয়েশা সিদ্দিকা হল’ এবং ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের’ নাম পরিবর্তন করে করা হয়েছে ‘ফাতিমা তুজ জাহরা হল’।

এ ছাড়া নির্মাণাধীন ছাত্রছাত্রীদের ১০ তলাবিশিষ্ট দুটি নতুন হল ও ৭ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে। এর মধ্যে ছাত্রহলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, ছাত্রীদের নির্মাণাধীন নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক ছাত্রাবাসের নাম রাখা হয়েছে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে ‘এম সাইফুর রহমান আন্তর্জাতিক হোস্টেল’।

অন্যদিকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের’ নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’।

/এফআর/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী