পুলিশের ওপর হামলা, মামলা করায় কোম্পানীগঞ্জে ধর্মঘটের ডাক

সিলেট প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ২৩:২০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২৩:২০

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকনেতারা। রবিবার (০৫ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ থানার ওসির প্রত্যাহার, ওসির নেতৃত্বে চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি তুলে এ ধর্মঘটের ডাক দেন তারা।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। তিনি বলেন, ‘এই ধর্মঘটে শুধু ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান বন্ধ থাকবে। আমাদের দাবি না মানলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এর আগে সকালে উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে বালুভর্তি ট্রাক ছেড়ে না দেওয়ায় পুলিশের ওপর শ্রমিকনেতা মাহফুজ আহমদের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ ঘটনায় শ্রমিকনেতা মাহফুজকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়। কোম্পানীগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেছেন।

/এএম/
সম্পর্কিত
মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা