তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

সিলেট প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ১০:১৫ আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৫

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ কারণে কালনী এক্সপ্রেস সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। সকাল সোয়া ৬টায় এটি সিলেট থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সকাল ১০টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে এসে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। এরপর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা