নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জ–৪ আসনের জামায়াতের প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৫, ২০:১০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলার আমির মাওলানা মুখলিছুর রহমান প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে দৈনিক আমার দেশ লন্ডনের আবাসিক সম্পাদক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন জানান।

সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মনোনয়ন পাওয়ার পর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলেন মাওলানা মুখলিছুর রহমান।

মাওলানা মুখলিছুর রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে পরামর্শ করেই ওয়ালী উল্লাহ নোমানকে চূড়ান্ত প্রার্থী করার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, ব্যক্তিগত পদ-পদবি নয়, ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তাই কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে মেনে নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা মাঠে কাজ করে যাবো।

হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার কেন্দ্রীয় হাই কমান্ড মাওলানা মুখলিছুর রহমানের পরিবর্তে ওয়ালী উল্লাহ নোমানকে দলীয় প্রার্থী ঘোষণা করে।

সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান শুধু মাধবপুর–চুনারুঘাটেই নয়, দেশব্যাপী একজন সৎ, শিক্ষিত ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০১০ সালে তাকে কারাবরণ করতে হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন প্রকাশের পর সরকারের রোষানলে পড়ে দেশত্যাগ করেন তিনি।

ওয়ালী উল্লাহ নোমান বলেন, এলাকার মানুষ আমাকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি, তারা ভোটে আমাকে বিজয়ী করবেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে