শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, জেঁকে বসেছে শীত

মৌলভীবাজার প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। দিনের বেলা ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি আনলেও সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে কনকনে শীত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি এবং মঙ্গলবার ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতে বিপাকে পড়েছেন হাওর অঞ্চল, চা-বাগানের শ্রমিক এবং নিম্নআয়ের মানুষজন। ভোরে বেশি শীত অনুভূত হলেও সূর্য ওঠার পর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রীমঙ্গলে বৃহস্পতিবার সকালে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে সকালে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামতেই শেষ অনুভূত হয়।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

/এএম/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি