শ্রীমঙ্গলে মার্কেটে আগুন, ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ৭ জন

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়েছে। এতে পুড়ে গেছে ২৫-৩০ লাখ টাকার কসমেটিক, কাপড়সহ মূল্যবান জিনিসপত্র।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ মেইন রোডের সামনে সৈয়দ ফসিউর রহমান মার্কেটে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কয়েকশ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

ধারণা করা হচ্ছে, ‘ইজি ফ্যাশন’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অগ্নিকাণ্ডে মার্কেটের একাধিক দোকানের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়ীদের দাবি, ২৫/৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, দোকান বন্ধ করে বাসায় পৌঁছানোর পর খবর পাই, মার্কেটে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখি, পুরো মার্কেটে আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান আহমদ জানান, শ্রীমঙ্গলের দুটি ও মৌলভীবাজার দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  তবে মার্কেটে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমাদের ৫-৭ জন ফায়ার ফাইটার ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং অগ্নিকাণ্ড বৈদ্যুতিক ত্রুটি থেকে হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, আগুনে তিনটি দোকানে তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ২৪ ঘণ্টা পরও নেভেনি আগুন, সতর্কতা জারি
কক্সবাজারে ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের নেতা গ্রেফতার
ট্রাম্পের সমর্থনেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?
ট্রাম্পের সমর্থনেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?
বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, শিক্ষার্থী‌দের ভাঙচুর
বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, শিক্ষার্থী‌দের ভাঙচুর
আমাদের সংবাদপত্রের ভূমিকা
আমাদের সংবাদপত্রের ভূমিকা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী