সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই তরুণ নিহত 

সিলেট প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ২৩:০৫ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ২৩:০৫

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯) ও একই উপজেলার বরমসিদ্দিরপুরের আজমান আলীর ছেলে ইয়াকুব আলী (৩০)।

এ ঘটনায় পূর্ব তুরুং গ্রামের মৃত আবদুর রব মিয়ার ছেলে মোশাহিদ আলী (২২) আহত হয়েছেন।

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্ত দিয়ে একদল যুবক কাঠ সংগ্রহের জন্য ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ভেতরে পরিহাট এলাকা থেকে কাঠ সংগ্রহের সময় তারা খাসিয়াদের আক্রমণের শিকার হন। ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে আশিকুর রহমান ও ইয়াকুব আলী মারা যান। সঙ্গে থাকা লোকজন আশিকুর রহমানের লাশ দেশে নিয়ে আসেন।

আর ইয়াকুবের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে খাসিয়ার গুলিতে দুই যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রকাশ্যে বাজারে সাংবাদিককে গুলি করে হত্যা
প্রথম গুলিতে পড়ে গেলেন ডোবায়, সেখানে আরও দুটি গুলিতে হত্যা
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা