আগের তুলনায় এবার ভোটের প্রস্তুতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৫ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ অফিসার ভালো অফিসার। সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন। সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবে।’  

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে সুবিদবাজারস্ত প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি ও আইজিপি বাহারুল আলম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ড্রোন থাকবে, তবে সব কেন্দ্রে না। এ ছাড়া বডিওর্ন ক্যামেরা থাকবে, থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এর মধ্যে ছয় জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে আবার তিন জন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবার প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনও ঘাটতি নেই। অন্য যে কোনোবারের তুলনায় এবার ভোটের প্রস্তুতি অনেক ভালো।’

উপদেষ্টা আরও বলেন, ‘সিলেটের নির্বাচনি প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু  আশা করেছিলাম তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।’

এ ছাড়া সভায় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট জেলা প্রশাসক, বিভাগের চার জেলার পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা ছিলেন।

/এএম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত