জোটে ‘বনিবনা’ না হওয়ায় নির্বাচন থেকে সরে গেলেন খেলাফত মজলিসের প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯

১১-দলীয় নির্বাচনী ঐক্যে ‘বনিবনা’ না হওয়ায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, ‘শুরু থেকেই এখানে জোটের প্রার্থী নিয়ে জটিলতা ছিল। শেষ পর্যন্ত চেষ্টা করা হয়েছে একজনকে প্রার্থী করার, কিন্তু সেটি হয়নি। এখন আর এটি সম্ভব হবে না। তাই দলীয়ভাবে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তবে তিনি ও তার দল এখানে কাউকে সমর্থন দিচ্ছে না বলে জানান তিনি।

সুনামগঞ্জ-৩ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নিয়ে শুরু থেকেই টানাপোড়েন ছিল। মনোনয়ন প্রত্যাহারের আগে জোটের অন্য প্রার্থীরা শর্ত দেন, এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী থাকতে পারবেন না। জোটের অন্য প্রার্থীদের জন্য আসনটি উন্মুক্ত থাকবে। এরপর শর্ত মেনে জামায়াতের প্রার্থী মো. ইয়াসীন খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও তারা কাউকে সমর্থন দেননি।

খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয় জন। তারা হলেন- বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান ও হুসাইন আহমেদ।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ