বিএনপি প্রার্থীর জনসভায় মিছিল নিয়ে আসার পথে নেতার মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১

সিলেটের বিশ্বনাথে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি জনসভায় মিছিল নিয়ে আসার পথে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে- তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সুহেল চৌধুরী উপজেলার কারিকোনা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনাসহ দলের নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যান। তার যুক্তরাজ্য প্রবাসী সহোদর দেশে আসার পর তার দাফন-কাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন তাহসিনা রুশদীর লুনা। তার বিপরীতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী