সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১৮:০৬আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৮:০৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকার চেক গ্রহণ করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উদযাপনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতা, যিনি সারা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সবসময় মানুষের সুখ-দুঃখের কথা গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের পাশে দাঁড়ান।’

সিসিকের প্রশাসক আরও বলেন, ‘সিলেট নগরবাসীর কল্যাণ ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।’

অনুদানের চেক হস্তান্তরকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি