ট্রেন লাইনচ্যুত হয়ে ওয়াগন খালে, তেল নেওয়ার হিড়িক

হবিগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ২৩:৪০ আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২৩:৪০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচটি ওয়াগন ছিটকে গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর মধ্যে তেলবাহী একটি ওয়াগন খালে পড়ার পর স্থানীয়দের মধ্যে তেল নেওয়ার হিড়িক পড়ে যায়। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা রেলস্টেশনের পাশে একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাতে সিলেট অভিমুখী ৯৫১ নম্বর তেলের গাড়ি মনতলা স্টেশন পার হয়ে একটি ব্রিজের কাছে পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এ সময় একটি ওয়াগন খালে পড়ে যায়।

মনতলা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আতাউর রহমান খাদেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনতলা স্টেশন অতিক্রম করার পর পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এখনও উদ্ধারকারী ট্রেন আসেনি। ফলে উদ্ধারকাজ শুরু হয়নি।’

/এএম/ 
সম্পর্কিত
বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও