মৌলভীবাজারে অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার জ্বালানি তেল জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১৩:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৩:৩২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ী হিরন মিয়ার ঘর থেকে ৮টি ড্রামে ১৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকান মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। যার ফলে তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

তবে প্রশাসন জানিয়েছে, পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ প্রসঙ্গে ইউএনও আসাদুজ্জামান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা লাভের কোনও সুযোগ নেই। জব্দ ডিজেল পরে সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি